বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে একটি প্রাইভেট কোম্পানীতে ডাকাতি

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

নাটোরের দত্তপাড়ায় গাজীপুর বিলে সেঞ্চুরী মেডিকেয়ার লিমিটেডে কোম্পানীকে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার  রাত্রী আনুমানিক সাড়ে ১২ টায় ডাকাতির  এই ঘটনা  ঘটে। ডাকাতদল কোম্পানীর কর্মচারীদের বেঁধে রেখে নগদ টাকা,মোবাইল ফোন ও ১০টি মোবাইল লুট করে নিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী মেশিন অপারেটর মামুনুর রশিদ জানান,  বিদ্যুৎ খুঁটি থেকে বিদ্যুৎ কানেকশন কেটে ১০/১২ জন ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। এরপর টিনকেটে ভিতরে প্রবেশ করে প্রতিষ্ঠানে থাকা সাত জন স্টাফকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর মারধর করে   দশটি মোবাইল,  নগদ ৪০ হাজার টাকা,  ১ টি ল্যাপটপ,  একটি বাইকের চাবি,  একটি প্রাইভেট কারের চাবি,  প্রাইভেট কারের ড্রাইভার এর ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায়। পরে তাদের চিৎকারে এ হাইওয়ে টহল পুলিশ এর সহযোগিতায় তারা রক্ষা পায়।

 

এ বিষয়ে নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ