বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

হত্যা মামলায় সাবেক নৌমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাপকে কারাগারে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুবী এই আদেশ দেন। এর আগে ব্যাপক পুলিশী পাহাবায় মাদারীপুর কারাগার থেকে সাবেক দুই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়। পরে আদালতে আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানী শেষে বিচারক শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য গোলাপ কারাগারে দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতাকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে নেয়া হয় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত ও দিপ্ত দে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে। এর আগে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় সাবেক দুই সংসদ সদস্যকে। পরে রোববার তোলা হয় মাদারীপুরের আদালতে। এসময় হাজার হাজার নেতাকর্মীরা তাদের মুক্তি দাবীতে স্লোগান দেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ