বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে ১২ বস্তায় ভর্তি ৩ শত বোতল ভারতীয় মদ উদ্ধার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ মে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৭ মে শনিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার রাংটিয়া নামক স্থানে ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে আবারও ১২ বস্তা ভর্তি ৩০০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্বার করা হয়েছে।

এসআই আবুল হাশেম, আব্দুল ওয়াহাব ও এ,এস,আই সামছুজ্জামান সহ সঙ্গিয় ফোর্স সাহসিকতার সহিত গোপন সংবাদের ভিত্তিতে রাংটিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন। পরে বস্তা ভর্তি ভারতীয় মদের বোতল উদ্বার করে থানায় নিয়ে আসে।

থানায় বস্তার সেলাই কেটে রয়েল স্টিক, রয়েল গ্রীন, রয়েল ব্লেক আইকোনিট হোয়াইট, ম্যাগডলস, হুইসকি সহ ৭ প্রকার ব্রেন্ডের অবৈধ ভারতীয় ৩০০ মদের বোতল বাহির করেন। এ ব্যাপারে অফিসার্স ইনচার্জ আল আমিন জানান, গতকাল সকালে অভিযান পরিচালনা করে ভারতীয় মদের বোতল উদ্বার করা হয়েছে যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা।

কাউকে গ্রেপ্তার করা যায়নি পুলিশের তদন্ত চলছে ও আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি চোরাকারবারীরা সক্রিয় হয়ে অবৈধ পন্থায় সিমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল আমদানি বৃদ্ধি পাওয়ার ফলে কয়েক দফা ভারতীয় মদ উদ্বার করেছে থানা পুলিশ। সিমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা সহ অবিলম্বে গডফাদার ও জড়িতদর চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ