বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাউজানের রাবার বাগানে রাতভর দুঃসাহসিক অভিযান করে ছিনতাইকৃত ৮টি গরু ও ট্রাকসহ ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার!

মোঃ শাহীন খান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

জনৈক গরু ব্যবসায়ী গোলাম ছেরমত ৯টি গরু রাঙ্গামাটির লংগদু থানাধীন মাইনী বাজার হতে ক্রয় করে বোয়ালখালী নিয়ে যাওয়ার সময় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান সংলগ্ন এলাকায় পৌঁছামাত্রই ছিনতাইকারীরা মোটরসাইকেল এবং ড্রাম ট্রাক সহযোগে রাস্তায় ব্যরিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকের গতিরোধ করে এবং গরুগুলো চোরাই কিনা এই বিষয়ে কাগজপত্র দেখতে চায় এবং এই রাস্তা দিয়ে গরু নিয়ে যেতে চাইলে ৩০,০০০/- হাজার টাকা চাঁদা দাবী করে।

আসামিরা গোলাম ছেরমত এর নিকট থেকে জোড়পুর্বক ১ লক্ষ টাকা, ১টি পিক্সেল-৩ মোবাইল ফোন ও গরু ক্রয়ের রসিদ নিয়া যায়। আসামীরা গরু ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে গরুবোঝাই ট্রাকটি নিয়ে রহমতপুর সড়কের উত্তর পাশের রাস্তা দিয়ে রাবার বাগানের দিকে চলে যায়।

উক্ত ঘটনার বিষয়ে রাউজান থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিকভাবে রাউজান থানা পুলিশের একটি দল গরু ব্যবসায়ীকে সাথে নিয়ে রাবার বাগানে অভিযান পরিচালনা করে গরুবিহীন ছিনতাইকৃত ট্রাকটি রাবার বাগানের ভিতর হতে উদ্ধার করে এবং আসামীকে রাবার বাগানের ভিতর মোটরসাইকেলসহ দেখতে পেয়ে ধাওয়া দিলে আসামী তার মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। তখন পুলিশ ছিনতাই হওয়া ট্রাক এবং আসামীর ফেলে যাওয়া মোটরসাইকেল হেফাজতে গ্রহণ করে।

পুলিশ রাতভর অভিযান পরিচালনা করে ইং ১৮.৫.২৫ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় রাবার বাগানের ভিতর থেকে ছিনতাই হওয়া ০৮টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত ঘটনায় বাদী গোলাম ছেরমত এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পলাতক ছিনতাইকারীদের বিরুদ্ধে রাউজান থানার মামলা নং- ১৩, তাং- ১৮/০৫/২০২৫খ্রি. ধারা- ৩৪১/৩৮৫/৩৯২ পেনাল কোড রুজু করা হয়। ছিনতাই ঘটনায় জড়িত আসামীদের সনাক্তকরণসহ গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ