মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শেষে কীটস বক্স বিতরন !

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ১৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।

অদ্য১৯ মে সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়।

কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ’র আহ্বায়ক আবুল কালাম আজাদ পরিচালনা করেন আইইডি’র ফেলো সুমন্ত বর্মন, বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি কবি রফিক মজিদ।

ওই সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। এদিন সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ