শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মেলান্দহ উপজেলায় দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ১৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৃথক স্থানে দুটি অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন।

এর মধ্যে একটি ইটভাটার সমস্ত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্যটির চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়াসহ দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। ১৯ মে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে।

জানা যায়, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী অভিযানের সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি এ প্রতিবেদককে জানান, মেলান্দহ উপজেলার ফুলছেন্না এলাকায় মো. উজ্জলের মালিকানাধীন মুন্না ব্রিকস এবং মাহমুদপুর এলাকায় মারফত আলীর মালিকানাধীন বিসমিল্লাহ ব্রিকসে অভিযান চালানো হয়।

তারা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন না মেনে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিলেন।তিনি জানান, মুন্না ব্রিকসের চিমনিসহ অন্যান্য স্থাপনা ভেঙে এবং পানি ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়। অপরদিকে বিসমিল্লাহ ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় বিসমিল্লাহ ব্রিকসের মালিক মারফত আলীকে দুই লাখ জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ইটভাটা দুটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কে এম ছামিউল আলম কুরসি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ