বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডিবির অভিযানে একটি শটগান ও ২৭ রাউন্ড কার্তুজসহ একজন গ্রেফতার!

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২০মে ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে শটগান ও কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম-আনিসুর রহমান খান (৪৫)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১২ বোরের একটি শটগান, ২৭ রাউন্ড কার্তুজ ও শটগানের মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের কপি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আনিসুর রহমান তার নামে ইস্যুকৃত লাইসেন্স এর অনুকূলে শটগান ও কার্তুজ ইচ্ছাকৃতভাবে নবায়ন না করে গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে সরকার কর্তৃক ঘোষিত অস্ত্র জমা দেওয়ার আদেশ অমান্য করে অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখে।

উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি আভিযানিক দল আজ দুপুরে হাতিরঝিল থানাধীন গ্রীণওয়ে, মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি লালবাগ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী জব্দকৃত আগ্নেয়াস্ত্রটি ধৃত আসামির লাইসেন্সকৃত হলেও তিনি যথাসময়ে নবায়ন করেনি। তিনি যথাসময়ে লাইসেন্স নবায়ন না করায় ও সরকার নির্ধারিত সময়ে অস্ত্রটি জমা না দেওয়ায় উক্ত অস্ত্রটি বর্তমানে অবৈধ।

গ্রেফতারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ