বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জ নাশকতা মামলায় যুবলীগের  সহ সভাপতি পলাশ সাহা গ্রেফতার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১মে বুধবার জামালপুর জেলার  মাদারগঞ্জ উপজেলার  নাশকতা মামলায় ৬নং আদারভিটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পলাশ সাহা (৪০) কে আটক করেছে  থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই ফিরোজ মিয়া নগর সাহা বাড়ির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত পলাশ সাহা উপজেলার আদারভিটা ইউনিয়নের নগর গ্রামের প্রমথ সাহার ছোট ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একটি জিআর মামলা রয়েছে।

একই সঙ্গে, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান আকন্দ রতনের দায়ের করা নাশকতা মামলারও তিনি অভিযুক্ত আসামি।  অদ্য বুধবার দুপুরে পলাশ সাহাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ