বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রে রফতানি বাড়বে: শ্রম সচিব

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে বলে জানিয়েছেন শ্রম সচিব এই এইচ এম সফিকুজ্জামান।

 

সোমবার (২৫ নভেম্বর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 ট্রেড ইউনিয়ন করতে না দেয়া ও অনৈতিক শ্রম চর্চা বাংলাদেশে বড় সমস্যা জানিয়ে শ্রম সচিব বলেন,

এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই। আগামী মার্চের আগে শ্রম আইন সংশোধন করা হবে। সেখানে যুক্তরাষ্ট্রের দেয়া পরামর্শের প্রতিফলন থাকবে।

 

এই এইচ এম সফিকুজ্জামান জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেইসঙ্গে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে।
 
এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড-বায়ারদের পরিচালনার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব।
 
এ ছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের টাকা সোমবারই (২৫ নভেম্বর) তারা পেয়ে যাবেন বলেও জানান এই এইচ এম সফিকুজ্জামান। 

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ