শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ধর্ষণ মামলায় জামিন নামঞ্জুর করে মাদ্রাসা পরিচালককে জেল হাজতে প্রেরনের নির্দেশ।

বরিশাল জেলা প্রতিনিধি:- সৈয়দ আসাদুজ্জামান (বাবু)

সংবাদটি শেয়ার করুন....

ছেলেকে এক নজর দেখার জন্য মাদ্রাসা পরিচালকের কাছে বার বার ধর্ষনের শিকার হতো এক অসহায় মা

একাধিক মামলার আসামী বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর দারসুল কুরআন একাডেমির পরিচালক মুবিনুল ইসলাম ধর্ষণ মামলায় গতকাল আদালতে হাজির হলে তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরন করেন আদালত।

মামলাসূত্রে জানাগেছে, ধর্ষনের শিকার তালাক প্রাপ্ত ওই মহিলার স্বামী তার বাচ্চাকে মুবিনুল ইসলামের পরিচালিত দারসুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে। এ খবর শুনে ওই মহিলা তার বাচ্চাকে দেখার জন্য বার বার ঐ মাদ্রাসায় যেত। কিন্তু মুবিনুল বাচ্চার সাথে মহিলাকে দেখা করতে দিতো না। বাচ্চার সঙ্গে দেখা করতে দেয়ার বিনিময়ে মহিলাকে অবৈধ সম্পর্কের জন্য বাধ্য করে মুবিনুল। পরে ওই মহিলা তার বাচ্চার সাথে দেখা করতে চাইলেই মুবিনুলের শারিরীক চাহিদা মিটাতে হতো তার। এক পর্যায়ে ওই মহিলা বাধ্য হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং জিআর – ২৭। ঐ মহিলা অভিভাবকের করা ধর্ষণ মামলায় তাকে গত ০৮ ফেব্রুয়ারী আটক করা হয়েছিল।

 

পরবর্তীতে ঐ মামলায় আদালত তাকে জামিন প্রদান করে। মামলায় জামিন প্রাপ্তির পর থেকে ওই মহিলাকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে মুবিনুল। গতকাল (২৬ নভেম্বর) এ মামলায় মুবিনুল আদালতে হাজির হলে আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরন করে। এছাড়াও কাশিপুর দারসুল কুরআন একাডেমির পরিচালক বরগুনা জেলার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের বাসিন্দা মোহাম্মাদ উল্লাহ’র ছেলে মুবিনুল ইসলামের বিরুদ্ধে জমি আত্মসাৎ, পর্নগ্রাফি, চাদাঁ দাবি, চেক প্রতারনা, মাদ্রাসার ছাত্রদের নির্যাতন, মহিলা অভিভাবকদের কৌশলে গোপন ভিডিও ধারন করা সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ