রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় সাড়ে ৭৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মোঃ আঃ সোবাহান হাওলাদার, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী,

সংবাদটি শেয়ার করুন....

 

পটুয়াখালীর মহিপুর থানায়, প্রায় ৭৬ লাখ ৫০ হাজার টাকা বাজার মূল্যের ২৫ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ওয়ার্ড নিজামপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

 

এসময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে তাকে থামানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহ ভাজন ব্যক্তি তার সাথে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী ঘনবসতি এলাকায় পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশী করে ব্যাগে রাখা তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড।

 

বিষয়টি নিশ্চিত করে নিজামপুর কোস্টগার্ডের মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ