শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালের আমড়া জিআই স্বীকৃতি পেল বরিশালের আমড়া

সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন....

 

বরিশালের মৌসুমি ফল আমড়া এবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে স্বীকৃতি সনদ হস্তান্তর করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় বুধবার,৩০ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে স্বীকৃতি সনদ হস্তান্তর করা হয়।

 

সনদ পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বরিশালের আমড়ার সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। বরিশালের সনাতন ধর্মের বহু পুরোনো সংস্কৃতি হলো তাদের যেকোনো অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক থাকতে হবে। এটাকে তারা শেষ পাত বলে।

 

বরিশালের মিঠা পানির কারণে আমড়ার প্রাকৃতিক গন্ধ বিদ্যমান, স্বাদে মিষ্টি, সুস্বাদু, যা অন্যান্য অঞ্চলের আমড়া থেকে আলাদা হয়ে থাকে। বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

এর স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে। এই স্বীকৃতি ও জনপ্রিয়তার ফলে স্থানীয় কৃষকরা আমড়া চাষে আরও উৎসাহিত হচ্ছেন, যা তাদের আর্থিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ