রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পদত্যাগ করার কয়েকঘণ্টার মধ্যে ববিতে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর

বরিশাল জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

পদত্যাগ করার কয়েকঘণ্টার মধ্যে ববিতে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর

পদত্যাগ করার কয়েকঘণ্টার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে ড. এ.টি.এম রফিকুল ইসলামকে।

 

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

এরআগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারের যোগদান বাধাগ্রস্ত হওয়ার মাঝেই বুধবার (২৭ নভেম্বর) সকালে প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সাল।

 

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সাল ব্যক্তিগত কারণ দেখিয়ে একটি পদত্যাগ পত্র বুধবার কর্মদিবসের প্রথমার্ধে জমা দিয়েছেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশে তাকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত সহকারী প্রক্টর ড. এ.টি.এম রফিকুল ইসলামকে প্রক্টরের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়।

 

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহত হোসাইন ফয়সালকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে তার পদত্যাগপত্রে তিনি সম্প্রতি সময়ে তার পায়ের আঙ্গুলে একটি অস্ত্রোপচার করার বিষয়টি উল্লেখ করেছেন।

 

যদিও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ইচ্ছের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ