মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। বুধবার (১৮ জুন) বিকেলে পৃথক দুটি অভিযানে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর এসআই শহীদুল আলম ও এসআই মনি সাধ্য ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযান পরিচালনা করেন বিকাল সাড়ে ৫টার দিকে।

এ সময় বকশীগঞ্জ থানার বগারচর ইউনিয়নের সারমারা গলাকাটা এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ ইসমাইল বাবু (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাবু উপজেলার কামালপুর ইউনিয়নের ধানুয়া কামালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

অপর অভিযানে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামরামপুর রৌমারী-বকশীগঞ্জ সড়কের দক্ষিণ পাশে সিরাজ স্টোরের পাশের একটি খালি প্লট থেকে ১০০ পিস ইয়াবাসহ শামীম আহমেদ শাকিল (২৩) নামের অপর এক যুবককে আটক করা হয়।
শাকিল দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের আফরুজ্জামানের ছেলে।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ রুহুল আমিন তালুকদার জানান,
“আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ