বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তঘেঁষা চর নতুন বন্দর গ্রাম থেকে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

আটককৃত রফিকুল ইসলাম ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেনের পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার (৩০ জুন) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে একটি বড় মাদকের চালান রফিকুল ইসলামের নিজ বাড়িতে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

 

আটকের পর মাদকদ্রব্যসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

রৌমারী থানার ওসি লুৎফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অনেক কষ্ট করে সীমান্ত এলাকার চিহ্নিত মাদক কারবারি রফিকুল ইসলামকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই গ্রামে মাদক কারবার চললেও এত বড় চালানসহ কাউকে আটক করা হয়নি। পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ