বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে নালিতাবাড়ীতে ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১১জুলাই শনিবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ২৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে র‌্যাব-১৪। ১১ জুলাই, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পে একটি আভিযানিক দল।

 

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ঢাকায় নিয়ে যাচ্ছে এমন তথ্য পায় র‌্যাবের আভিযানিক দল।

 

পরে সেই এলাকায় অভিযানে গেলে মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা পিকআপ নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবের টহল গাড়িটি পিকআপের পেছনে ধাওয়া করে।

 

পরে পশ্চিম চাঁদগাঁও গ্রামের কাঁচা রাস্তার মোফাজ্জাল হোসেনের দোকানের সামনে পিকআপটি রেখে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে পিকআপে তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও জব্দ করা হয়। এই মদের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

 

সংবাদ সম্মেলনে জামালপুর র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দ করা আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ