সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও হিরোইন সহ গ্রাম পুলিশ আটক

মোছাঃ পারভীন আক্তার, কুড়িগ্রাম প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

পেশাগত দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু গ্রাম পুলিশের পোশাকের আড়ালে গোপনে চালিয়ে যাচ্ছিলেন মাদকের ব্যবসা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জে।

 

শুক্রবার (১১ জুলাই) দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ পৌরসভার মালিরচর মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হিরোইনসহ এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

 

আটক ব্যক্তির নাম শ্রী রঙ্গিলা রবিদাস (৩৫)। তিনি বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে নিয়োজিত ছিলেন। তার পিতার নাম শ্রী হরিয়া দাস।

 

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা রঙ্গিলা রবিদাসের মালিকানাধীন একটি কীটনাশক বিক্রয় কেন্দ্রে অভিযান চালায়। দোকানটি আসলে ছিল মাদকের গোপন ঘাঁটি। সেখান থেকেই উদ্ধার করা হয় ইয়াবা ও হিরোইন।

 

ঘটনার পরপরই তাকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ বলেন, “আটক রঙ্গিলা রবিদাসের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পুলিশের মতো দায়িত্বশীল পদে থেকে এমন অপরাধ দুঃখজনক ও নিন্দনীয়।”

 

এ ঘটনায় বকশীগঞ্জ জুড়ে নিন্দার ঝড় বইছে। এলাকাবাসীর দাবি, শুধু রঙ্গিলা নয়—এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হোক


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ