বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে গারো পাহারে অবৈধ বালু উত্তোলন ৩ ট্রাক জব্দ

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৩ জুলাই রবিবার শেরপুর গারো পাহাড়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনরোধে শেরপুরে জেলা প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। ১২ জুলাই শনিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড়সহ বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি বালু বোঝাই ট্রাক জব্দ করা হয়। সহযোগিতা করেন রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প ও স্থানীয় আনসার সদস্যরা।

 

নালিতাবাড়ী উপজেলা প্রশাসন জানায়, চলতি বছরের ৮ এপ্রিল বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী শেরপুরের সকল বালুমহাল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। এরপরও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ছড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে। এসব বালু উত্তোলন বন্ধে গত ১৫ দিনে নালিতাবাড়ী উপজেলায় এ পর্যন্ত ১৭টি ট্রাক আটক করা হয়েছে এবং ৯ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ