শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি!

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

১৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংগবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’ এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ লায়েছ (২৫) ২। মোঃ শাহিন ওরফে অটো শাহীন (২০) ৩। মোঃ শুভ (১৯) ৪। মোঃ আব্দুল আলিম (২৮) ও ৫। মোঃ মিলন হোসেন (২৮ )।

১৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

সিটিটিসি সূত্রে জানা যায়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

 

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ