মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে দশ বছরের আটকাদেশ

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ জুলাই সোমবার জামালপুরে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের দশ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। ১৪ জুলাই সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

 

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশী মোবারক হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। রাজি না হওয়ার ওই মেয়েটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করত আরিফ হোসেন।

 

গত ২০২০ সালের ৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় অষ্টম শ্রেণীর ওই মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পিছনে যায়। এ সময় আগে থেকে উৎ পেতে থাকা প্রতিবেশী ১৬ বছর বয়সী আরিফ হোসেন ও হাসু মিয়ার ছেলে ১৩ বছর বয়সী ফয়জুল করিম হীরা ওই মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ে নিয়ে যায়।

ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই রেখে চলে যায়।

 

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট ফজলুল হক জানান, এই ঘটনায় ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারী সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার শিশুর বাবা মোবারক হোসেন। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে আজ রায় ঘোষনা করা হয়।

 

ঘটনার সময় অভিযুক্তরা শিশু থাকলেও বর্তমানে আরিফ হোসেনের বয়স ২১ এবং ফয়জুল করিম হীরার বয়স ১৮। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট স্বাধীন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ