বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে ভারতীয় ৮ বোতল মদ সহ আটক একজন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ জুলাই মঙ্গলবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আট বোতল ভারতীয় মদসহ হাফিজুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। হাফিজুল ইসলাম পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।

 

রোববার সকাল সাড়ে নয়টার দিকে নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের হাতিপাগার সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ জব্দ করে এবং হাফিজুলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুল রোববার সকালে মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বস্তায় ভরে মদ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য বাসে ওঠেন।

 

বাসের যাত্রীরা মদের গন্ধ পেয়ে চালককে জানালে তিনি বাস থামিয়ে তল্লাশি করেন এবং হাফিজুলের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃত হাফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ