বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর মাদারগঞ্জ চাঁদার দাবি ২ জন গ্রেফতার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ জুলাই মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় এক ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দুই যকুবকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ। ১৪ জুলাই, সোমবার বিকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল, মঙ্গলবার তাদের ২ জনকে আদালতে পাঠানো হয়েছে।

 

আটক ব্যাক্তি হলেন- মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পণ্ডিতপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. ইয়াকুব (৩৫) ও তার সহযোগী তারতাপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিব আল হাসান (২৫)। তাদের কোন দলের পরিচয় নেই। ঠিকাদার দুলাল মণ্ডল বাদী হয়ে গ্রেপ্তার দুই যুবকসহ অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনের নামে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

 

 

ঠিকাদার দুলাল মণ্ডল বলেন, আমি একজন ঠিকাদার হওয়ায় বিভিন্ন রাস্তা নির্মাণের কাজ করি। আসামিরাসহ অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক ৮ জুলাই, মঙ্গলবার মাদারগঞ্জ উপজেলা পরিষদের গেট নির্মাণকাজ চলাকালে রাজমিস্ত্রিদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

 

চাঁদা দিতেই হবে, তা নাহলে কাজ করতে পারবি না- এমন হুমকিও দেন তারা। তখন আমার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসে থাকেন। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করি।

 

 

এরপর ১৪ জুলাই, সোমবার বিকাল ৩ টার দিকে তারা আবারও চাঁদা দাবি করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নির্মাণ কাজে বাধা দিয়ে ভাংচুর শুরু করে। শ্রমিকদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে মাদারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে থেকে দু’জনকে গ্রেপ্তার করে। সেখান থেকে ৪-৫ জন যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। এ সময় মো. ইয়াকুবের প্যান্টের প্যাকেট থেকে চাকু ও কেচি উদ্ধার করা হয়। ১৫ জুলাই দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ