বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে র‍্যাব ১৪, গ্রেফতার ২

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৬জুলাই বুধবার জামালপুরে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে র‍্যাব ১৪। মোঃ সাদ্দাম হোসেন(৩২) ও মোঃ আবুল খায়ের(২২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়। মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে।

 

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জামালপুর র‍্যাব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷

 

 

বুধবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব ১৪ চৌকস আভিযানিক দল জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর টু মধুপুর গামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়।

 

এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরো জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ