সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

উল্টো পথে আসা প্রাইভেট কারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৩

ঢাকা জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট কার। অপর দিক থেকে আসছিল একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস। ওই ফিলিং স্টেশনের অদূরে আজ সোমবার বেলা আড়াইটার দিকে গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিনজন নিহত হন।

সড়ক দুর্ঘটনায় আহত হন আরও দুজন। তাঁদের একজনকে সাভার ও অপরজনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত ব্যক্তিরা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার মো. মজিবুর (৫৫), মো. নাজিম উদ্দীন (৫৮) ও মো. ইব্রাহীম (৫৫)।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানা–পুলিশ জানায়, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার ওই ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয় প্রাইভেট কারটি। পরে সেটি উল্টো পথে ঢাকামুখী লেন দিয়ে সামনের দিকে ইউটার্ন নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী লেনে সি লাইন ব্যানারের দ্রুতগতির একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মজিবুর, নাজিম ও ইব্রাহীম নিহত হন। এ ছাড়া প্রাইভেট কারের যাত্রী শাহাবুদ্দিন ও আবদুল জলিল আহত হন। পরে আহত ব্যক্তিদের মধ্যে শাহাবুদ্দিনকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, প্রাইভেট কারটি গ্যাস নেওয়ার পর ইউটার্নের উদ্দেশ্যে উল্টোপথে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও দুজন।

 

ওসি আরও বলেন, বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসচালককে আইনের আওতার আনার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইন প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ