বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালের দৃষ্টিনন্দন দর্শনীয় স্থান ঐতিহাসিক চরহোগলা জমিদার বাড়ি

বিজয় বারিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

চরহোগলা জমিদার বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার অন্তর্গত মেহেন্দিগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি।

ইতিহাস📖📚

প্রায় দুইশত পঞ্চাশ বছর আগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে একশত একর জমির উপর প্রতিষ্ঠিত হয় চরহোগলা জমিদার বাড়ি।

 

ব্রিটিশ শাসনামলের অনন্য স্থাপনার নজির এই জমিদার বাড়িটি। ব্রিটিশ এবং মুসলিম স্থাপত্যশৈলীর সংমিশ্রণ চোখে পরে জমিদার প্রাসাদের স্থাপত্যশৈলীতে। জমিদার পাঞ্জুশরিফ এই বংশের গোরাপত্তন করে,তার পিতার নাম “বুধাই শরিফ” এবং মাতার নাম “চান বিবি”।

 

” বুধাই শরিফ ” ছিলেন বিহারের রাজ কোষাধ্যক্ষ
২৩ জুন ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে নবাব মির্জা মুহাম্মদ সিরাজ-উদ-দৌলার পরাজয়ের ফলে বিহার ব্রিটিশদের অধীনস্থ হওয়ায় বুধাই শরিফ প্রান ভয়ে তার পরিবার সহ পূর্ব বাংলার সিলেটে চলে আসেন এবং সেখানেই তিনি মৃত্যু বরন করেন।

 

তার মৃত্যুর পরে “পাঞ্জুশরিফ ” তার মাতা” চান বিবিকে ” নিয়ে প্রথমে খুলনা চলে আসেন এবং এর কিছুদিন পরে ১৭৮০ সালে মেহেন্দিগঞ্জ চলে আসেন এবং বসতি স্থাপন করেন এবং ভূপতি হিসেবে নিজেকে এ অঞ্চলে প্রতিষ্ঠিত করেন ।  পরবর্তী সময়ে আত্মীয়তা স্বরূপ শায়েস্তাবাদ নবাব কর্তৃক কিছু অঞ্চল উপহার প্রাপ্ত হন।

 

পরবর্তী সময়ে পাঞ্জুশরিফের নাতি আবু জমিল শামসুল হামিদ চৌধুরী(আকা মিয়া) ব্রিটিশ কর্তৃক নতুন জমিদারি অঞ্চল ক্রয় করেন আর ব্রিটিশ কর্তৃক “চৌধুরী” উপাধি লাভ করেন।

 

পাঞ্জুশরিফে জ্যেষ্ঠ পুত্র আব্দুল করিম চৌধুরীর(ভেলু মিয়া) সময় কালে চরহোগলা জমিদার পরিবার ব্রিটিশ কর্তৃক জলকর প্রাপ্তির আধিকার লাভ করে যার সীমানা মেহেন্দিগঞ্জ থেকে বঙ্গোপসাগর আবধি নদী সমূহ।

 

“পাঞ্চু শরিফ” ছয় পুত্র সন্তান ও দুই কন্যা সন্তান এর জনক
১ আব্দুল করিম চৌধুরী(ভেলু মিয়া)
২ জালাল উদ্দিন চৌধুরী(কালা মিয়া)
৩ আব্দুল হামিদ চৌধুরী(সোনা মিয়া)
৪ আব্দুস ছোবাহান চৌধুরী(ছোবাহান মিয়া)
৫ মফিদুল ইসলাম চৌধুরী (ফেদু মিয়া)
৬ আবু মিয়া(আসল নাম পরবর্তীকালে জানা গেলে সংযোজন করা হবে)
৭ মুকিমুন নেছা (কন্যা)
৮) *নাম পরবর্তীকালে জানা গেলে সংযোজন করা হবে

 

পাঞ্জুশরিফের দ্বিতীয় পুত্র জালাল উদ্দিন চৌধুরীর (কালা মিয়ার) সময় কালে বাড়ির প্রধান জমিদার প্রাসাদ ভবন নির্মাণ করা হয়

 

স্থানিয়দের কাছে এটি কালামিয়া জমিদার বাড়ি নামে অধিক পরিচিত📰📑


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ