মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগে রেজাউল হাওলাদার গ্রেপ্তার

অমিত কুমার সরকার, ঝালকাঠি জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৯ শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক নিজ বাড়িতে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রেজাউল সাতুরিয়ার ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সাতুরিয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়।
এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার শিশুটিকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

 

পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল তাৎক্ষণিক পালিয়ে যায়। উক্ত শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

রাজাপুর থানা পুলিশ সাংবাদিকদের জানান অভিযুক্ত রেজাউল হাওলাদারকে স্থানীয়রা ধরে আজ মঙ্গলবার দুপুরে পুলিশে দিয়েছে।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ