বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিট সহ দুই জন আটক

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩১ জুলাই বৃহস্পতিবার জামালপুরে আন্তঃনগর ট্রেনের টিকিটসহ দুই জন কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। জামালপুর রেলওয়ে থানা পুলিশ ৩০ জুলাই, বুধবার জেলার ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিটসহ দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে।

 

আটক দুই কালোবাজারি হলেন- ইসলামপুর উপজেলার বিল্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে টিকিট, নগদ টাকা ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

 

রেলওয়ে পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসলামপুর থেকে ১৫টি টিকিট ও ১ হাজার ৮৪০ টাকাসহ বিল্টু মিয়াকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মেলান্দহ থেকে ছয়টি টিকিট ও ১ হাজার ৬০০ টাকাসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়।

 

তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০/৫০০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন।

 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান , অনলাইন টিকিট কালোবাজারি রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ