বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশালে আধিপ*ত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘ*র্ষ : লিটুকে পি*টি*য়ে ও রগ কে*টে হ*ত্যা

সানিয়া আক্তার, বরিশাল সদর উপজেলা রিপোটার

সংবাদটি শেয়ার করুন....

৩১ জুলাই  ২০২৫ বরিশালের এয়ারপোর্ট থানাধীন লাকুটিয়া সড়কের বিল্লাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে লিটন সিকদার লিটু (৩৮) নামে এক যুবককে নৃশংসভাবে হ*ত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয়দের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন নি*হত লিটু। তার বিরুদ্ধে নানা অভিযোগ জমে উঠছিল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষে লিটুকে প্রথমে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার পায়ের রগ কে*টে দেওয়া হয়। ঘটনাস্থলেই তিনি মা*রা যান বলে জানা গেছে।

 

এই ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ