শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ ইউপি চেয়ারম্যান সহ আওয়ামীলীগের ৪ নেতা গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  শুক্রবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নাশকতার মামলায় ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে বকসিগঞ্জ থানা পুলিশ।

১ আগস্ট শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন,বকসিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউপির নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে এবং বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান ও বকসিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২); বাট্টাজোড় ইউপির দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪); একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯) এবং বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

 

পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় পূর্বে দায়েরকৃত একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, নাশকতা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যানসহ ৪ আওয়ামীলীগ নেতা ও অন্যান্য মামলার ৪ আসামীকে আজ শুক্রবার দুপুরে আদালতের প্রেরন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ