রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২ আগষ্ট ২০২৫ খ্রিঃ রোজ শনিবার শেরপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ২ আগস্ট শনিবার দুপুরে শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভাপতিত্ব করেন শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাঈনুদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলার রেমিট্যান্স যোদ্ধাগণের পরিবারবর্গ , কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে শেরপুর জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ