রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে সীমান্তে বন বিভাগের অভিযানে বনের গাছ চোর আটক এক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সীমান্তের কর্ণঝোড়া এলাকার সংরক্ষিত বন থেকে রাতের আঁধারে গাছ কেটে পাঁচারকালে এক গাছ চোর দলের সক্রিয় সদস্যকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। ধৃত আবুল হোসেন আনু (৪৫) সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের মহিজল মিয়ার ছেলে।

 

বন বিভাগ সুএে জানা যায়, ২ ই আগস্ট শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেন্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে কর্ণঝোড়া ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রাকিব সঙ্গীয় বন বিভাগের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিটের আওতাধীন ২০১৫/২০১৬ সনের সৃজিত ১৫০ হেক্টর উডলট বাগান থেকে রাতের আঁধারে বনের গাছ কেটে পাঁচার কালে আবুল হোসেন আনু (৪৫) কে আটক করে।

অভিযান কালে বনদস্যুরা বন বিভাগের উপর হামলার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল থেকে আকাশমনি গাছের ১৫ টুকরা কাঠ আনুমানিক ৩৬ ঘন ফুট কাঠ উদ্ধার করা হয়।

বালিজুরী রেন্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া রবিবার দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাতে কর্ণঝোড়া বিট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বন বাগান থেকে গাছ চুরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গাছ চোররা আমাদের উপর সশস্ত্র হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে আবুল হোসেন আনুকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৩৬ ঘনফুট বনের চোরাই কাঠ।

 

আটক কে রবিবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বনের গাছ চুরি প্রতিরোধে বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ