বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা সহ গণেফতার দুই

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৪ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুর জেলার শ্রীবরদীর পৌর এলাকার খামারিয়া পাড়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দম্পতি খামারিয়া পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ইসরাফিল মিয়া( ৬০) ও তার স্ত্রী আকাশি বেগম ( ৫০) । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ শত ২০ গ্রাম গাজা । তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ জানায় ৩ আগস্ট রবিবার রাতে শ্রীবরদী পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইসরাফিল মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী আকাশি বেগমের দেহ তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাজা ও পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে‌ ঘরের খাটের নিচে থাকা ৭ শত গ্রাম গাজা উদ্ধার করে।

যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ শত টাকা। শ্রীবরদী থানার এস আই সোহেল খান বাদী হয়ে ১৯৯৮ সনের মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেছে।

 

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সোমবার দুপুরে জানান, আটক ইসরাফিল ও আকাশী দম্পতি অত্র থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেছে। সোমবার দুপুর তাদের শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ