বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কুড়িগ্রামে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার-২

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রাম প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননাকর ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শাহীন আলম ও লাভলু নামক দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর তোপের মুখে শনিবার দুপুরে শাহীন আলম স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন নিজেই কুড়িগ্রাম সার্কিজ হাউজ থেকে পুলিশকে ফোনে তার অবস্থানের খবর দিলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ইউপি সদস্য আমজাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

গ্রেফতারকৃত যুবক উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার দুপুর ২টার দিকে রাজারহাট থানার মূল ফটকে প্রতিবাদ করেন স্থানীয় মুসলিম জনতা ও শিক্ষার্থীরা সমাবেশ হয় শাহীন আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। জানা গেছে,শাহীন আলম শনিবার তার শাহীন আলম নামক ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির অবমাননাকর একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তির দাবি করেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান,অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ