সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে: এবি পার্টি

ঢাকা জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

এবি পার্টির নেতারা বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এবি পার্টি।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক। তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা বাংলাদেশের দীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তাকে হাসিনার বন্ধুত্ব ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের এম্বাসিতে হামলার মাধ্যমে আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ