বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ কারেন্টের জাল ধবংস

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১২ আগষ্ট মঙ্গলবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। একইসাথে এক জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

১১ আগস্ট সোমবার দুপুরে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। তিনি সাংবাদিকদের জানান সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

 

ওই সময় ৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় ও কারেন্ট জাল ব্যবসায়ী রফিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদের সামনে জনসম্মুখে আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা।

 

 

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী, পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মৎস্য দপ্তর।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ