বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো সব আওয়ামী লীগের সরকার লুট করে নিয়ে গেছে: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ৩০ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার। গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রের দুরবস্থা দিকে কোন কর্ণপাত ছিল না। তারা ছিল লুটপাটের সরকার। কোথা থেকে কি লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সবকার হাতিয়ে নিয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচবে নন্দকুমার মডেল ইনস্টিউট-এ বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থার আরো পরিবর্তণ হয়ে যাবে। শিক্ষার গুনগত মানেরও উন্নত হবে। বিগতদিনে শিক্ষকদের সাথে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে। এজন্য অবস্থা থেকে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্নস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে উল্লেখ করে সেলিম ভূইয়া আরো বলেন, শিক্ষা হতে হবে একমুখী। একটি পদ্ধতির মধ্যেই সবার সুযোগ সুবিধা থাকবে। বিএনপি সকল শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে। এদিকে দল থেকে ও সংগঠন থেকে নজর রাখা হচ্ছে।

শিক্ষক সমিতির শিবচর উপজেলার সভাপতি আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শিবচর উপজেলার আহবায়ক কামাল জামাল মোল্লাসহ অনেকেই।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ