শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের নেতা অহিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ 

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য অহিদুল ইসলাম এর হত্যার প্রতিবাদে এবং দোষিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসুচী অনুষ্টিত হয়। ৃবিক্ষোভ মিছিলটি স্বেচ্ছসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন এর নেতৃত্বে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরুল্লাহ, বিএনপি নেতা ইদ্রিস মালেক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ।

উল্লেখ্য গত ১০ তারিখে বেনাপোল পোর্ট থানার ছোটআচড়া গ্রামের চাতুরিয়ার বিলের একটি মাছের ঘের থেকে অহিদ নামে এক ব্যক্তির মরা দেহ উদ্ধার হয়। সে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিল বলে দাবি করে দলটি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ