সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরের সীমান্তে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার শেরপুর জেলার  ঝিনাইগাতী উপজেলায় সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (১সেপ্টেম্বর) গভীর রাতে ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিনের নেতৃত্বে এস আই জামাল, এএসআই শামছুল, আনিছসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

 

 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় যোগদানের পর থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ