সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রাজিবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আমজাদ হোসেন, রাজিবপুর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

কুড়িগ্রামের রাজিবপুরে পবিত্র ঈদ ই  মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের চর রাজিবপুর কারিগরপাড়া গ্রামে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

৬ সেপ্টেম্বর, পবিত্র ১২ রবিউল আউয়াল শনিবার সকালে রাজিবপুর ঈদ ই মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সকাল ১০টায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমে দ্বীন মৌলানা মো. আব্দুল করিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মো. নুর উদ্দিন এবং মৌলভী আমিনুল ইসলাম। এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

বক্তারা তাদের আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর দয়া, শান্তি, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের দিকগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ আজও আমাদের জন্য দিশারী। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মোনাজাত করেন।

উল্লেখ্য, দিনব্যাপী বিভিন্ন স্থানে ঈদ ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ