সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করলো প্রতিপক্ষ

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। স্বামীর ডান চোখ ক্ষতিগ্রস্থ হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে রাজধানী ঢাকা মেডিকেলে। শনিবার দুপুরে শিবচর উপজেলার ভদ্রাসনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ভদ্রাসনের দোলাই খাঁ’র ছেলে কাঠমিস্ত্রি দুলাল খাঁ (৪২) ও দুলালের স্ত্রী আসমা বেগম (৩৬)। অভিযুক্ত রাসেল উদ্দিন লিটন মোল্লা (৫৫) একই এলাকার আনোয়ার হোসেন মোল্লার ছেলে।

 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, শিবচরের ভদ্রাসনের কাঠমিস্ত্রি দুলাল খাঁ’র সাথে একই এলাকার রাসেল উদ্দিন লিটন মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলাও চলমান। এরই জেরে শনিবার সকালে রাসেল উদ্দিন লিটন মোল্লা তার লোকজন নিয়ে দুলাল খাঁ’র পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষ। এ সময় দুলালকে কুপিয়ে আহত করা হয়। বাঁধা দিলে কাঠমিস্ত্রির স্ত্রী আসমা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুলাল খাঁ’র ডান চোখ ক্ষতিগ্রস্থের পাশাপাশি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠানো হয়েছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এই ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। এদিকে হামলার ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্তরা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ