শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

রোজাদার ব্যক্তির জন্য   সকালের যে ব্যায়াম উপকারী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক

সকালে ঘুম থেকে উঠে দুটি সহজ ব্যায়াম অনুশীলন করতে পারেন। এতে দীর্ঘ সময় রোজা রাখার পরও সারাদিন প্রশান্তি ও চাঙা অনুভব করবেন, বলছেন ফিটনেস বিশেষজ্ঞরা।

 

ব্যায়াম শরীরকে ফিট রাখলেও রোজা রেখে যেকোনো ব্যায়াম আপনি চাইলেই করতে পারবেন না। রোজায় দীর্ঘসময় খাবার ও পানি বিরতি থাকায় এসময় আপনাকে এমন ব্যায়াম বেছে নিতে হবে যা অনুশীলন করা সহজ এবং শরীরের কার্যক্ষমতা বাড়াতে দ্রুত সক্ষম।

 

ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, রোজা রেখে শুধু শুয়ে বসে থাকলে বা বিশ্রামে থাকা ক্ষতিকর। এজন্য রমজান মাসেও রোজার সময় সকালে একটি বা দুটি সহজ ব্যায়ামকে সঙ্গী করে নিতে হবে। 
 
সকালে ঘুম থেকে উঠে সহজ যে ব্যায়মটি নিয়মিত অনুশীলন করতে পারেন তার মধ্যে বজ্রাসন অন্যতম। বিভিন্ন আসনের মধ্যে এ আসনটি সবচেয়ে সহজ আসন। রোজা রেখে তাই অনায়াসেই স্বাচ্ছন্দ্যে এ ব্যায়াম অনুশীলন করতে পারেন। 

বজ্রাসন ব্যয়াম

 

বজ্রাসন অনুশীলনরে নিয়ম: প্রথমে শুয়ে পড়ে ধীরে ধীরে আপনার দুটি পা ওপরে তুলুন। এবার হাত দুটো কনুইয়ের কাছ থেকে ভেঙে কোমরের দু’পাশে ধরুন এবং কনুইয়ের ওপরে জোর দিয়ে কোমর ও পা সোজা অবস্থায় ওপরে তুলে নিয়ে আসুন। ৯০ ডিগ্রি পজিশনে উঁচু করা পায়ের বুড়ো আঙুল মাথা বরাবর থাকবে। থুতনিটি বুকের সঙ্গে এভাবে দিনে তিনবার অনুশীলন করুন।
 
এ আসন অনুশীলন করার পর একবার করে শবাসন করার নিয়ম রয়েছে।

মরার মতো পড়ে থাকা শবাসন

শবাসন: সবচেয়ে সহজ আসন মনে হলেও শবাসন করতে মানসিক স্থিরতার প্রয়োজন। চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন। দুটি হাত শরীরের দু’পাশে শরীরসংলগ্ন রাখুন। হাতের তালু দুটি শিথিল করে রাখুন। চোখ বন্ধ করুন। বেশ কিছুক্ষণ এভাবে মরার মতো পড়ে থাকার পর ধীরে ধীরে উঠে বসুন। এতে মন এবং মস্তিষ্ক দুটোই শান্ত থাকবে।
 
উপকারিতা
 
প্রতিদিন সকালে এ আসন দুটি অনুশীলন করলে যেসব উপকার মিলবে সেগুলো হলো-
১। শরীরে কোনও নেতিবাচক চাপ পড়বে না।
২। রক্ত সঞ্চালনকে বাড়িয়ে তোলে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৩। নিয়মিত বজ্রাসনে চুলের স্বাস্থ্য উন্নত হয় এবং গোড়া শক্ত হয়। এর                ফলে  চুল সহজে ঝরে পড়ে না। বরং আগের তুলনায় হয় লম্বা,
      ঘন আরও মজবুত হয়।
৪। জয়েন্টের ব্যথা দূর হয়।
৫। কোমর, কাঁধ, হাঁটু ও গোড়ালি দৃঢ় হয়।
৬। পায়ের পাতার অসাড়তা রোধ করে।
৭। হজমশক্তি বাড়ায়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ