শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

নাটোর পৌরসভার সরবরাহ করা পানি পান করে দুই শতাধিক মানুষ ডায়রিয়া আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে সেনা সদস্যদের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের ফুলবাগান প্রাথমিক বিদ্যালয়ে ঘন্টা ব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

সংবাদ পেয়ে অনেক দরিদ্র মানুষ,নারী ও শিশুরাও চিকিৎসা কেন্দ্রে ভিড় জমান। ডায়রিয়া আক্রান্ত যেসব রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে অনেকে সেখানে চিকিৎসা নিতে ভিড় জমায়। এ বিষয়ে তারা বলেন হাসপাতালে অসংখ্য রোগীর ভিড় এবং টয়লেটের অবস্থা খারাপ হওয়ায় অনেকে বাড়ি ফিরে আসে। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিতে আসেন। এছাড়া এলাকার ও অন্যান্য রোগীরাও সেখানে ভিড় জমান।

সোনা সূত্র জানায়, ডায়রিয়ার আক্রান্ত সংবাদ জানতে পেয়ে নাটোর সদর ক্যাম্প সকল ধরনের সহায়তার জন্য সিভিল সার্জন কে আশ্বস্ত করেন। পরিস্থিতি আরেকটু অবনতি হওয়ায় আজ সিভিল সার্জনের কার্যালয় সেনাবাহিনীর চিকিৎসক দলের সহযোগিতা চেয়েছেন। এ প্রেক্ষিতে সেনাবাহিনী ক্যাম্প নাটোর ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বিকেলে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে, যেখানে স্থানীয় গরীব ও দুঃস্থ ভুক্তভুগি রোগীদেরকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেন। এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক সিভিল সার্জন এর নিকট এলাকাবাসিদের জন্য ২০০ ব্যাগ আইভি ফ্লুইড ও ৪০,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হবে এবং এলাকায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল দূর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী নিষ্ঠার সাথে কাজ করেছে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ