বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে কঠোর হুমকি- বরগুনায় মানববন্ধনে বক্তারা।

ইউসুফ আলী, বরগুনা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বরগুনা জেলায় উপকূলের ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরগুনা সাংবাদিক ইউনিয়ন।

 

অদ্য ১৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার বেলা ১১টায় বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

 

বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধনে স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনা এবং বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা অংশগ্রহণ করে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রেজওয়ানুর আলম, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, রোগী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, বরগুনা সদর উপজেলা পরিষদের  সাবেক ভাইস চেয়ারম্যান  শারমিন সুলতানা আসমা, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখার সভাপতি জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমূখ।

বক্তারা বলেছেন আমাদের উক্ত দাবি না মানলে হরতাল সহ আরও  কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ