শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শ্রীবর্দীতে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ ও গরীব মানুষের মাঝে বিনামূল্য, চিকিৎসা পেল ১২ শত মানুষ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  সোমবার জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে শেরপুরে সেনাবাহিনীর উদ্যোগে দুস্থ এবং গরীব অসহায়দের মাঝে বিন্যামুল্যে চিকিৎসা সেবা-ওষুধ ও চশমা উপহার দেয়া হয়েছে।

২৮ জুলাই  সোমবার সকাল ১১ টায় শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজনে এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনব্যাপী মেডিসিন, গাইনী এবং চক্ষু বিশেষজ্ঞ সামরিক চিকিৎসকরা রোগী দেখেন। এ ক্যাম্পেইনে প্রায় বারো শতাধিক গরীব ও দুস্থ অসহায়কে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের পাশাপাশি ১৫০ জন চক্ষু রোগীকে ফ্রি চশমা প্রদান করা হয়।

 

স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এই অঞ্চলের দুস্থ জনসাধারণ বিশেষায়িত চিকিৎসা হতে প্রায়শই বঞ্চিত হচ্ছেন। তাই এ ধরনের চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

সেনাবাহিনী জানায়, ধারাবাহিকভাবে তারা বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ