শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে আগুনে পুড়ে ছাই ১২টি দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে অন্তত ১২টি দোকান।

এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার রাত ৩টার
দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে টেকেরহাট বন্দরের মকবুল মিনা’র খাবার হোটেল থেকে
প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন
আনে। এর আগে আগুনে পুড়ে যায় অন্তত ১২টি দোকান। এরমধ্যে পাটের
গুদাম, ডেকোরেটরের দোকান, কাপড় ও ফার্মেসীর দোকানও রয়েছে।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি। সর্টসার্কিট
থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সতত্যা
নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ