বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুর বেলগাছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শিক্ষককে অব্যাহতি

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ এপ্রিল ২০২৫  খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার জামালপুর জেলার  ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
অদ্য মঙ্গলবার উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষা চলমান অবস্থায় কেন্দ্র পরিদর্শন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান । পরিদর্শন কালে কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নুরুল ইসলাম, এড.নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদসহ ৩জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় দ্বায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
উক্ত ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী সংখ্যা ১৮১জন, এর মধ্যে অনুপস্থিত ৪ জন। ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান বলেন, সারা বাংলাদেশর ন্যায় জামালপুরের ইসলামপুরে এবছর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর আছে। তিনি আরও বলেন, বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলা করায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়ছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ