বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আগুনে পুড়ে ছাই রাজিবপুরের ‘বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়

মোঃ আমজাদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়-যাযাদি
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ‘জাউনিয়ার চর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ‘ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে
মঙ্গলবার (২২জুলাই)ভোররাতে আগুন লেগে স্কুলটি পুড়ে যায় বলে এলাকাবাসী জানান।

তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা কেউ বলতে পারেনি।

প্রত্যক্ষ দর্শী রানা মিয়া জানান,আগুন দেখা মাত্রই প্রথমে ট্রিপল নাইন নাম্বারে ফোন করি। সমাধান না হওয়ায়,মোটর সাইকেল নিয়ে ফায়ার সার্ভিস অফিসে খবর দেই। ফিরে এসে দেখি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

উল্লেখ্য ২০১৬ইং সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। কিন্তু বিল -বেতন না হওয়ায় বিদ্যালয়টির শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিদ্যালয়টি বন্ধ থাকায় আশেপাশেের লোকজন বিদ্যালয়ের বারান্দায় খড়কুটো রাখার কাজে ব্যবহার করে আসছে।

এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মাদকসেবীরা মাদক সেবন করত বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম জানান,আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ