সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

উপজেলা নির্বাহী কর্মকর্তার লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান

সাবিনা ইয়সমিন , সিনিয়র স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২১ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার মাদারিপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন।

তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখতে পান রোদের মধ্যে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে তার আগমন উপলক্ষে লালগালিচা সংবর্ধনা প্রদান শুরু করলে তিনি তা তাৎক্ষনিকভাব প্রত্যাখান করেন।পরে তিনি এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা প্রমুখ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করলেও তবে লাল গালিচার সংবর্ধনার বিষয় কিছু জানিনা। লাল গালিচা সংবর্ধনা ওই শিক্ষা প্রতিষ্ঠান করেছে। সৈয়দ আবুল হোসেন অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী মিয়া জানান, আমাদের বিদ্যালয় বিগত দিনে এগুলো হয়ে আসছিল তাই আমিও করেছি।

উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন  উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে দেখতে পাই স্কুল কর্তৃপক্ষ আমার আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রোদে দাড় করিয়ে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছে আমাকে ঘিরে।

 

আমি ওই লাল গালিচা প্রত্যাখান করি এবং আমাকে প্রধান অতিথি হিসেবে বসানোর জন্য রাজকীয় একটি চেয়ারের ব্যবস্থা করে কিন্তু ওই চেয়ারে আমি না বসে সাধারণ একটি চেয়ারে গিয়ে বসেছি। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছি।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ