শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জাতীয় আইনগত সহায়তা দিবসে সম্মাননা ক্রেস্ট প্রদান*

মোঃ আহসান হাবীব, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

জাতীয় আইনগত সহায়তা দিবসে জাতীয়ভাবে ও জেলা পর্যায়ে বিশেষ সম্মাননা প্রদান করা হলো এডভোকেট ফজলুল হক কে।

 

 

বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে যিনি বা যার নেতৃত্বে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনগত সহায়তা কাজের শুভ সুচনা দক্ষিনাঞ্চলের একটি জেলা মাদারীপুর হতে শুরু হয় তিনি হলেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সম্পাদক এডভোকেট ফজলুল হক।

 

 

বেসরকারীভাবে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর এই কাজটি সফলতা ও দরিদ্র মানেুষের জন্য খুবই ফলপ্রসু হওয়ায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হতে ১৯৯৭ সালে মাদারীপুরে দেশ বিদেশের আইনগত সহায়তার বিশেষজ্ঞদের নিয়ে “আইনগত সহায়তার রূপরেখা” বিষয়ক একটি সম্মেলন আয়োজন করা হয় এবং আইনগত সহায়তা আইনের একটি প্রাথমিক খসড়া তৈরী করা হয়, যা পরবর্তীতে ২০০০ সালের আইনগত সহায়তা আইনটি প্রণয়নে বিশেষ বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে।

 

 

২৮ এপ্রিল ২০২৫ জাতীয় আইনগত সহায়তা দিবসে সরকারীভাবে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে তাঁকে তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা দিয়েছে বিশেষ সম্মাননা। শারীরিক অসুস্থতার কারনে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার কারনে, তার কণ্যা নূরে নাজমীন কান্তা বাবার পক্ষে মাননীয় আইন উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের হাত থেকে সম্মাননার ক্রেস্টটি গ্রহণ করেন।

 

 

পাশাপাশি মাদারীপুর জেলাতেও জেলা লিগ্যাল কমিটির পক্ষ হতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য আইনগত সহায়তা কাজের বিশেষ অবদানের জন্য ফজলুল হক সাহেবের সম্মানার্থে ক্রেস্ট তুলে দেন মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর প্রধান সমন্বয়কার এডভোকেট খান মোঃ শহীদ এর হাতে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ