সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ  ২০২৫ উদযাপন  উপলক্ষে্ বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ আগষ্ট সোমবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার অভায়শ্রম গড়ে তুলি’ দেশি মাছে দেশ ভড়ি’ এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৮ আগষ্ট ) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা।

 

 

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, মৎস্য চাষী মানিক চৌধুরী ও কমল মিয়া প্রমুখ ।

 

 

মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ আগষ্ট থেকে ২৫ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাছের চাহিদা পুরনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

 

পোনামাছ নিধনে আমাদের সব সময় কঠোর হতে হবে। এই পোনামাছ রক্ষায় মৎস্যজীবীদের পাশাপাশি সমাজের সচেতনমহলও এগিয়ে আসতে হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ